
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর থেকে উপজেলার চাঁদখালী ও রাড়ুলী ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমদ।
অভিযান চলাকালে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া একটি প্রতিষ্ঠানে ভুয়া পদবী ও বিশেষজ্ঞ পরিচয় ব্যবহার করে রোগী দেখা এবং প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের তত্ত্বাবধানে দুটি প্রতিষ্ঠানের সম্পূর্ণ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি চারটি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটারের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...