
কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত স্থান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২২ মার্চ) বিকেলে ঢাকায় ফিরে যাওয়ার পূর্বে তিনি সৈকতের সুগন্ধা পয়েন্টে ঝটিকা পরিদর্শনে যান এবং উচ্ছেদ পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জেলা প্রশাসকসহ প্রশাসনের স্থানীয় কর্মকর্তা ও ব্যবসায়ীদের উদ্দেশে কঠোর নির্দেশ দিয়ে বলেন, সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় বালিয়াড়ির ওপর কোনো ধরনের স্থাপনা রাখা হবে না।
সৈকতের বালিয়াড়ি কোনোভাবেই দখল করা যাবে না এবং এটিকে যেকোনো ধরনের স্থাপনামুক্ত রাখতে হবে।
সম্প্রতি কক্সবাজার সফরে এসে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সৈকতের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনার ধারাবাহিকতায় জেলা প্রশাসনের অভিযানে সুগন্ধা ও কলাতলী পয়েন্টের বালিয়াড়ি দখলমুক্ত করা হয়।
মন্ত্রীর পরিদর্শনের সময় উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানান।
এ সময় মন্ত্রী জানান, সরকার সৈকতের মূল সৌন্দর্য বজায় রাখতে বালিয়াড়িকে স্থাপনামুক্ত রাখার সিদ্ধান্তে অটল রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী