
বকুল হোসেন,রাজশাহী (তানোর): “আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
উক্ত নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (৮ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাঁক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুস্মিতা রায়, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান প্রমূখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এনজিও ফোরামের প্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা, বিভিন্ন সুবিধাভোগী নারী সদস্য, ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...