কমলগঞ্জে সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাঁসি ফুটালেন এমপি হাজী মুজিব

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ , ২০ মার্চ ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) নিজ বাসভবনে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক বিতরণ করেন ও মেহেদী পরিয়ে তাদের মুখে হাঁসি ফুটিয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১১টায় কমলগঞ্জের খুশালপুর গ্রামে তার নিজ বাস ভবনে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে পোশাক বিতরন ও মেহদী উৎসবের আয়োজন করা হয়।

এই অনুষ্টানকে ঘিরে এমপির বাড়ীটি শিশু-কিশোরদের কোলাহল- হৈ-হুলুড়ের মুখরিত হয়ে উঠে। তাদের এলোপাতাড়ী ছোটা-ছোটি ও চিৎকার-মেচির কারনে ভিন্ন এক উৎসবের আমেজ বিরাজ করে। তাদের সাথে অনুষ্টানে আগতারা ও
শিশুদের আনন্দ ভাগাভাগি করে নিতে খোঁনসোটি করতে দেখা যায়।

শিশুদের শুধু নতুন পোশাকই উপহার দেওয়া হয়নি, বরং এমপির পরিবারের নারীরা পরম মমতায় নিজ হাতে শিশুদের হাতে মেহেদী পরিয়ে দেন। অনুষ্ঠানটি কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ না থেকে রূপ নেয় সুধী সমাবেশে।

শিশুদের এই আনন্দঘন মূহুর্তে সংহতি জানাতে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল, জেলা বিএনপি’র সদস্য দুরুদ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান,যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন প্রমুখ
অনুষ্ঠানে সংসদ সদস্য হাজী মুজিব বলেন, সমাজের অবহেলিত শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

আগামীতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ড অব্যাহত রাখা হবে।