
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ ‘সমঅধিকার ও সমমর্যাদাসহ নারীমুক্তির আন্দোলনকে সমাজব্যবস্থার সামগ্রিক বৈপ্লবিক পরিবর্তণের লক্ষ্যে অগ্রসর করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণতান্ত্রিক মহিলা সমিতি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ১১৬ তম আন্তর্জাতিক নারী দিবস ও সংগঠনের ৩২-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষে রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরস্থ চা-শ্রমিক সংঘের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারী চা-শ্রমিক নেত্রী লক্ষীমনি বাক্তির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল মোহাইমীন, চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক হরিনারায় হাজারা, নারী চা-শ্রমিকনেত্রী স্বপ্না গোয়ালা, কাজলী হাজরা, শেফালী রেলী, রেবতী গোয়ালা, নির্জ্বলা রবিদাস, সাবিত্রী নাইড়ু, গৌরী রবিদাস, চা শ্রমিকনেতা সুভাষ গৌড়, সমীরণ রবিদাস, প্রদীপ রেলী, সত্যনারায়ন নাইড়ু, রামনারায়ন গৌড় প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির...
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...