
সাধারণ যাত্রীদের অনলাইন থেকে নিরাপদ ও নিরবচ্ছিন্ন টিকিট সংগ্রহ নিশ্চিত করতে কঠোর সিস্টেম সুরক্ষা ও ব্যবহারবিধি কার্যকর করেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো ব্যবহারকারী একই ইউআরএলে এক মিনিটের মধ্যে ১০ বার বা তার বেশি রিকোয়েস্ট পাঠালে তাকে সাময়িকভাবে পাঁচ মিনিটের জন্য ব্লক করা হবে।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা থেকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থায় অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। টিকিট বিক্রির ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা দেখা গেছে। টিকিট বিক্রিতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ১৫ মিনিটের মধ্যে কোনো ব্যবহারকারী তিনবার বা তার বেশি সিট সিলেকশন করলে তার সিট সিলেকশন সুবিধা সাময়িকভাবে এক ঘণ্টার জন্য বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অস্বাভাবিক বা অতিরিক্ত রিকোয়েস্টের কারণে সার্ভারে চাপ তৈরি হলে অন্য যাত্রীদের সেবা ব্যাহত হয়। এ ধরনের পরিস্থিতি ঠেকাতেই এই সীমা নির্ধারণ করা হয়েছে। কৃত্রিম ভিড় বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে সিট দখলের চেষ্টা রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে সাধারণ ব্যবহারকারীরা আরও স্বচ্ছ ও সমান সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
একদিকে সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট।
ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না বলে জানিয়েছে রেলওয়ে। একজন যাত্রী উল্লিখিত ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ ১ বার করে টিকিট কিনতে পারবেন। এক্ষেত্রে ৪টি টিকিট একসঙ্গে কিনতে পারবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির...
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...