
ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম হবি পাইক (৩৫)।
তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার অধারা ইউনিয়নের বকুলতলা গ্রামের বাসিন্দা এবং নলি মিয়া পাইকের ছেলে। হবি পাইক স্ত্রী মিতু আক্তার ও দুই কন্যা আলিশা (১৪) ও হাবিবা (৮)সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, মিসাইল হামলায় হবি পাইকের দুটি পা ও বুকে গুরুতর আঘাত লাগে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের চাচাতো ভাই কাদির গাজি বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রায় ১০ বছর আগে জীবিকার তাগিদে ইরাকে পাড়ি জমান হবি পাইক। সম্প্রতি ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চালানো ইরানের মিসাইল হামলায় তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন।
নিহতের মরদেহ দেশে আনার জন্য পরিবার ইতোমধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে। মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম হবি পাইকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...