
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান আলী লারিজানিকে হত্যার চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। আজ বুধবার এক বিবৃতিতে এ হুমকি দিয়েছেন তিনি।
বিবৃতিতে ইরানি সেনাপ্রধান বলেছেন, “আলী লারিজানি এবং অন্যান্য শহীদদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে। উপযুক্ত সময়ে এবং স্থানে অপরাধী আমেরিকা এবং রক্তপিপাসু জায়নবাদী শাসকগোষ্ঠীকে একটি চূড়ান্ত, প্রতিরোধমূলক এবং দুঃখজনক জবাব আমরা দেবো।”
ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, আলী লারিজানির হত্যার প্রতিশোধ নিতে ইতোমধ্যে ইসরায়েলের কেন্দ্রস্থলে এক গুচ্ছ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে ইরানের রাজধানী তেহরানে বিমান অভিযান পরিচালনা করে ইসরায়েলি বাহিনী। সেই অভিযানে লক্ষ্যবস্তু করা হয় আলী লারিজানিকে।
হামলার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছিল, লারিজানি নিহত অথবা আহত হয়েছেন। পরে বুধবার ৩টার দিকে লারিজানির মৃত্যু নিশ্চিত করে ইরান।
আলী লারিজানি ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর সরকারি কর্মকর্তাদের মধ্যে অন্যতম। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একান্ত আস্থাভাজন হওয়ার কারণে লারিজানিকে খামেনির ‘ডানহাত’-ও বলা হতো।
ইরানে চলমান যুদ্ধে নিহত সরকারি কর্মকর্তাদের মধ্যে লারিজানি সর্বজ্যেষ্ঠ। সর্বশেষ তাকে জনসম্মুখে দেখা গিয়েছিল গত ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার। ওই দিনই তার মাথার দাম ১০ লাখ ডলার ঘোষণা করে যুক্তরাষ্ট্র।
সূত্র : বিবিসি
মন্তব্য লিখুন
আরও খবর
২৯ লাখ রিয়াল পাওনা”৩কোটি টাকার চেক ডিজ- অনারের...
২৯ লাখ রিয়াল পাওনা”৩কোটি টাকার চেক...
সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ্ চৌধুরীর উঠান...
সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ্...
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ...
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে...
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা কৃষক
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা...