
খুলনার পাইকগাছায় ওয়াটারএইড ও নবলোক পরিষদ কতৃক বাস্তবায়নাধীন ওয়াশ সিস্টেমস্ ফর হেলথ প্রকল্পের আওতায় বিশ্ব পানি দিবস ২০২৬ পালন উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। রবিবার (২২ মার্চ) দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে পানি নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
পাইকগাছা পৌরসভা, চাঁদখালী ও হরিঢালী ইউনিয়নের সকল ওয়ার্ডের কমিউনিটির সিবিও সদস্য এবং যুব স্বেচ্ছাসেবকরা সম্মিলিতভাবে এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় স্থানীয় পর্যায়ে নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে Water Safety Plan (WSP) বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভায় যুব স্বেচ্ছাসেবকগণ পানি দূষণ রোধ, নিরাপদ পানির উৎস সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধিতে জনসম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন। এসব কার্যক্রমে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
সংশ্লিষ্টরা জানান, নিরাপদ পানি নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন এবং এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...