
নড়াইলের রত্নগর্ভা সফল জননী নারী মুক্তিযোদ্ধা অপর্না রানী বিশ্বাস । ৮মার্চ ১৯৫৭ সালে জন্মগ্রহন করেন। তিনি নড়াইল শহরে পিতা মৃত পঞ্চানন দাস মাতা মৃত মাখন বালা দাসের ৭ কন্যা ১ পুত্র সন্তানের মধ্যে চতুর্থ কন্যা।
অপর্না দাস ৫ম শেনীতে বৃত্তি ৮ম শ্রেনিতে বৃত্তি শিবশংকর বালিকা বিদ্যালয় থেকে প্রথম বিভাগে লেটার মার্ক সহ এসএসসি ও নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পাশ করেন। অপর্না দাস বলেন,দ্বারিদ্রতার জন্য উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারি নাই বলে আমার অপ্রাপ্তি গুলি আমার সন্তানদের দ্বারা প্রাপ্ত হয়েছি।
তিনি আরো বলেন মুক্তিযুদ্ধের সময় দশম শ্রেনিতে অধ্যয়নরত থাকা অবস্থায় এ্যাডভোকেট অরবিন্দু দাদার নিকট জানতে পরলাম ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কালো রাতের কথা।
শরীরের ভীতর শিহরিয়ে উঠলো তখনই সিদ্ধান্ত নিলাম দেশ মাতৃকাতে রক্ষা করতে হবে বাচাতে হবে দেশকে দেশের মানুষকে। আমরা তখন লোহাগড়ার কুন্দসী গ্রামের তুলসীদের বাড়িতে। পাকিস্থান আমলে বাবা তীর্থে যেয়ে দেহত্যাগ করেন।
তখন মাকে বোঝালাম তোমার ৮টি সন্তান ২টি না থাকলে কিছু হবেনা বলে রওনা হই ভারতের উদ্দেশ্যে।
ভারতের গোবরা ক্যাম্পে সাজেদা চৌধূরীর নেতৃত্বে মহিলা মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগদান করে ৩ মাস ট্রেনিং করে এসে পরে নার্সিং ট্রেনিং এবং আত্বরক্ষার জন্য রাইফেল ট্রেনিং শেষে আহত মুক্তিযোদ্ধার সেবার লক্ষে আগরতলা ক্যাম্পে আমরা মোট ৪০ জন রওনা হই এবং অনেক আহত মুক্তিযোদ্ধাদের সেবা করে সুস্থ করে তুলি।
অপর্না রানী দাসের ১কন্যা ২পুত্র সন্তান। বড় মেয়ে ডালিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্সসহ পিএইচডি করে বর্তমানে ইউএনডিপিতে ঢাকায় কর্মরত আছেন। বড়ছেলে পল্লব দাস (এমবিএ ফাস্টক্লাস) বর্তমানে স্টান্ডার্ড ব্যাংকে কর্মরত। ছোট ছেলে পাভেল দাস ইংরেজিতে অনার্স মাস্টার্স করে বাগেরহাটে সহকারী তথ্য অফিসার হিসাবে কর্মরত আছেন।
৩ সন্তান জন্মদানের পর গোপালগঞ্জের বাবু দ্বিজেন্দ্র নাথ এর সাথে বিরোধের পর ৩ সন্তানকে সুশিক্ষিত করার জন্য পৈত্তিক সম্পত্তিতে বসবাস শুরু করেন। সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত সময়কালের মধ্যেই হারিয়েছেন বাবার পৈত্তিক সম্পত্তি। বর্তমানে নড়াইল শহরের কুড়িগ্রাম মৌজায় ৫শতক সরকারী জমিতে ডিসিআর কেটে বসবাস করছেন।
তিনি অগ্রনী ব্যাংকসহ একাধিক প্রতিষ্ঠানে দ্বায়িত্ব পালন করেছেন। অপর্না রানী বিশ্বাস বিভিন্ন কৃতিত্বের জন্য জয়িতা,রত্নগর্ভা নারী,সফল জননীসহ একাধিক পুরস্কার অর্জনের গৌরবে ভুষিত হন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...