
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- যশোর জেলার শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে ৮৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ‘এসকাফ’ (ESKUF) সিরাপ উদ্ধার করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদক পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার(৭ মমার্চ) সন্ধ্যায় এক প্রেসব্রিফিং এ খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি)’র অধিনায়ক নাফিজ ইমতিয়াজ আহসান জানিয়েছেন,যশোর জেলার শার্শা উপজেলার সীমান্তে রুদ্রপুর বিওপি (বর্ডার আউটপোস্ট) এর একটি বিশেষ টহল দল জানতে পারে যে, ভারত থেকে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশের চেষ্টা চলছে।
এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবি। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কয়েকটি ব্যাগ ফেলে অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় ব্যাগগুলো তল্লাশি করে ৮৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়।
অধিনায়ক আরো বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে ২১ বিজিবি সবসময় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। জব্দকৃত মাদকের চালানটি আইনানুগ প্রক্রিয়া শেষে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা প্রদান করা হয়েছে।
জনস্বার্থে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সীমান্তে বিজিবি’র এমন কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...