সরাইলে ১৭ জনকে আসামি করে থানায় মামলা

প্রকাশিত: ৪:৪৯ পূর্বাহ্ণ , ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ফাইল ছবি।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপি নেতা মো.আনোয়ার হোসেনের প্রতিষ্ঠানের কর্মচারী তামিম মিয়া সরাইল থানায় মামলাটি করেন। এতে ১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। তামিম মিয়া সরাইল উপজেলার দক্ষিণ কুট্টাপাড়ার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, মামলায় তামিম মিয়া অভিযোগ করেন, একুশে ফেব্রুয়ারি বিকালবেলা আনুমানিক সাড়ে চারটা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টার ও তাঁর বাড়ির সামনে এজাহারভুক্ত ১৭ জনসহ ১০০ থেকে ১৫০ জন গালাগাল করতে থাকেন।

এর প্রতিবাদ করতে গেলে তাঁকে(তামিম মিয়া)মারধর করেন অভিযুক্তরা । এ ছাড়া তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেন তারা।২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে রুমিন ফারহানার সমর্থকরা ক্ষিপ্ত হন বলেও অভিযোগ করা হয় মামলায়।

সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মনজুর কাদের ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হয়েছে।

তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে রবিবার দুপুরে রুমিন ফারহানার সমর্থক আহাদ মিয়ার করা মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারকে প্রধান আসামি করা হয়।

এ ছাড়া আরো চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করা হয় মামলায়। সোমবার আনোয়ার হোসেন জামিনের সত্যতা নিশ্চিত করেন।আইনজীবী”সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।