সরাইল উপজেলা আইন-শৃঙ্খলাও মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৪২ পূর্বাহ্ণ , ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সভা আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি)বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা ভালরাখা,মাদকদব্র্য নিয়ন্ত্রন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ।

যানজট নিরসনে করনীয় বিষয়সহ উপজেলার সার্বিক আইন-শৃঙলার উপর আলোচনা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুবকর সরকার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তা ডা. মো.নাজিম উদ্দিন, সরাইল থানা পরিদর্শক( তদন্ত) মো. জুহিরুল ইসলাম তালুকদার, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার।

শাহবাজপুর ইউপি পরিষদের প্রশাসক মো. মনির মিয়া,কালিকচ্ছ ইউপি পরিষদ চেয়ারম্যান মো.সায়েদ মিয়া, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ,চুন্টা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির,সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নৌশাদ আহমেদ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত বেগম, সরাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিফাত বিন রহমান।

উপজেলা সমবায় কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা খাদ্য পরিদর্শক মো. শরিফুল ইসলাম। সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন ,সহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য বৃন্দগন উপস্থিত ছিলেন।