
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে কুলাউড়া আসার পথে ভানুগাছ রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাঁকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এ সময় শুভেচ্ছা জানান কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সোয়েব আহমেদ, মেডিসিন কোম্পানী রিপ্রেজেন্টেটিভ গ্রুপ কমলগঞ্জ ফারিয়ার সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন চৌধুরীসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া স্থানীয় সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে এলাকার সার্বিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান ও জনকল্যাণমূলক উদ্যোগ জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
সংক্ষিপ্ত সৌজন্য বিনিময়ের মাধ্যমে এমপি শওকতুল ইসলাম শকু উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয়...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...