
আর্থিক অসদাচরণ, বন্ড পণ্য ও সম্পদ কম মূল্যে বিক্রি এবং কমিশন বাণিজ্যের মতো গুরুতর অভিযোগে নাসা গ্রুপের ভাইস চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ সাইফুল আলমকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের সব ধরনের কার্যক্রম থেকে তাকে দূরে থাকার নির্দেশ দিয়েছে নাসা গ্রুপ কর্তৃপক্ষ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, কোম্পানির সম্পদ কম মূল্যে বিক্রি, কমিশন বাণিজ্য এবং আর্থিক অসদাচরণের পাশাপাশি কর্মচারী, ব্যাংক ও অংশীদারদের জন্য ক্ষতিকারক পদক্ষেপ নেওয়াসহ বিভিন্ন অভিযোগের কারণে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অব্যাহতি আদেশে বলা হয়েছে, খন্দকার মোহাম্মদ সাইফুল আলমকে কোম্পানির পরিচালনা কর্তৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি যেকোনো পদে কোম্পানির প্রতিনিধিত্ব করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ ছাড়া কোম্পানির সব সম্পত্তি, নথি এবং এক্সেস (অ্যাক্সেস) অবিলম্বে সমর্পণ করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
নাসা গ্রুপ জানিয়েছে, খন্দকার মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ তদন্তের জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন ও ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।
একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে নাসা গ্রুপের কোনো কাজ বা লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী