• জাতীয় লিড নিউজ
  • দেশের দিক-নির্দেশনায় জ্ঞানী-গুণীজনদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

দেশের দিক-নির্দেশনায় জ্ঞানী-গুণীজনদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ , ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের হাতে থাকলেও দেশের সামগ্রিক দিকনির্দেশনা নির্ধারণে জ্ঞানী-গুণীজনদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত একুশে পদক–২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্র ও সমাজে কৃতী মানুষদের সংখ্যা যত বাড়তে থাকবে সমৃদ্ধি ও মানদণ্ডে সেই সমাজ ততবেশি আলোকিত হতে থাকবে।

তিনি আরও বলেন, শিক্ষা, গবেষণা, শিল্প ও সাহিত্যকে বেগবান করতে কাজ করছে সরকার। আমি বিশ্বাস করি, শিক্ষা শিল্প-সংস্কৃতির রাজনীতিকরণ কখনোই সভ্য দেশের পরিচয় হতে পারে না।

প্রধানমন্ত্রী বলেন, জ্ঞান বিজ্ঞানে সব শাখায় দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করবে।