
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আংশিক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার পারকুল চা বাগানে আয়োজিত পিকনিক ও সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মো. ইউসুফ খান সোহেলকে সভাপতি, মো. আরিফুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মো. শহিবুর রহমান শোয়েবকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সভায় জেলার বিভিন্ন পর্যায়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনা পর্বে সংগঠনকে সক্রিয় ও গতিশীল করার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমে ভূমিকা রাখার বিষয়ে মতামত তুলে ধরা হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়ার আংশিক কমিটি গঠন করা হয়েছে। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। দায়িত্ব পালনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।
মন্তব্য লিখুন
আরও খবর
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক...
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায়...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান,...
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে...
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে...