
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া -২ আসনের সরাইলে উপজেলার ৮৫টি ভোটকেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তা নিশ্চিতের জন্য জন্য সিসি ক্যামেরার পাশাপাশি গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
সরাইল সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া -২ আসনের সরাইলে ৮৫টি ভোটকেন্দ্রের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে কন্ট্রোল রুম থেকে প্রতিটি কেন্দ্রের ভেতরের ও বাইরের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।
কোনো ধরনের অনিয়ম বা গোলযোগের চেষ্টা করা হলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক স্তরে তাদের দায়িত্ব পালন করবে। প্রতিটি কেন্দ্রে স্থায়ী ভাবে নিয়োজিত থাকবেন পুলিশ ও আনসার সদস্যরা।
থাকবে পুলিশের বিশেষ মোবাইল টিমের নিয়মিত টহল। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুুত থাকবে স্ট্রাইকিং ফোর্স। পাশাপাশি টহল ও বিশেষ নজরদারিতে থাকবে র্যাবের একাধিক টিম।
ইতিমধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। প্রতিটি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নিয়োজিত আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. আবুবকর সরকার বলেন, অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে যা যা করার দরকার তাই করব।
ভোটারদের নিরাপত্তা এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা সাধারণ ভোটারদের মাঝে আস্থার সঞ্চার করবে বলে আমরা আশাবাদী।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...