
আজ শুক্রবার(২৭ ফেব্রুয়ারী) দুপুর আনুমানিক ১টা ৫৮ মিনিটে সীমান্ত শহর বেনাপোল ও এর আশেপাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাত এই কম্পনে সাধারণ মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে যখন সাধারণ মানুষ দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন, তখনই হঠাৎ ভূমি কেঁপে ওঠে। কম্পনটি স্থায়ী ছিল মাত্র কয়েক সেকেন্ড। ঘরবাড়ির আসবাবপত্র সামান্য নড়তে দেখে অনেক বাসিন্দা দ্রুত ঘর থেকে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নেন। তবে কম্পনের মাত্রা কম হওয়ায় এখন পর্যন্ত কোনো প্রকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বেনাপোল বাজারের স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “আমি দোকানে বসে ছিলাম, হঠাৎ মনে হলো চেয়ারটা দুলছে। প্রথমে বুঝতে পারিনি, পরে দেখি আশেপাশের সবাই ভূমিকম্প বলে চিৎকার করছে”।
আবহাওয়া দপ্তর বা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এখনো কেন্দ্রবিন্দু ও রিখটার স্কেলে এর সঠিক মাত্রা সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে, এর উৎপত্তিস্থল পার্শ্ববর্তী দেশ ভারত হতে পারে।
ভূমিকম্পের পরবর্তী সময়ে সতর্ক থাকা প্রয়োজন। ভবনে ফাটল দেখা দিলে বা দুর্বল স্থাপনা থাকলে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে,তবে সর্বস্তরের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...