
এম আমির হোসাইন, পটুয়াখালীঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)’র ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে । দিনব্যাপী আয়োজন ঘিরে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে উৎসবের আবহ সৃষ্টি হয়।
সকাল সাড়ে ১০টায় পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রো-ভাইস চ্যান্সেলর। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় বিভিন্ন অনুষদ, হল ও দপ্তরের প্রতিনিধিরা ব্যানার-ফেস্টুনসহ অংশ নেন। পরে টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
সভায় বিশেষ অতিথি হিসেবে কীটতত্ত্ব বিভাগের সিনিয়র প্রফেসর ড. মো. হামিদুর রহমান ও উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. মামুন অর রশিদ বক্তব্য রাখেন।
বিজয় ২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ মাসুদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিবিএ অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. বদিউজ্জামান, কৃষি অনুষদের ডিন প্রফেসর মো. জহিরুল হক, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ জামাল হোসেন, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার, প্রফেসর ড. মোস্তফা আনোয়ার, ড. এ বি এম সাইফুল ইসলাম, সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদের সভাপতি মো. আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, প্রধান খামার তত্ত্বাবধায়ক আরিফুর রহমান নোমান, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ, লোকমান হোসেন মিঠু, কর্মচারী মাহবুবুর রহমান ও মোশাররফ হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “২৪ বছরের পথচলায় পবিপ্রবি আজ দক্ষিণাঞ্চলের কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে।
সীমিত সম্পদ ও নানা চ্যালেঞ্জ অতিক্রম করে বিশ্ববিদ্যালয়টি গবেষণা, উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ভবিষ্যতে আন্তর্জাতিক মানের গবেষণা, আধুনিক পাঠদান পদ্ধতি এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে পবিপ্রবি আরও উচ্চতায় পৌঁছাবে।”
তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থান-পরবর্তী বর্তমান গণতান্ত্রিক সরকারের শিক্ষা ও গবেষণাবান্ধব উদ্যোগ বিশ্ববিদ্যালয়গুলোর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ঐক্য, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে পবিপ্রবিকে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করাই আমাদের অঙ্গীকার।”
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...