
তৃতীয় দিনের মতো জমে উঠেছে অমর একুশে বইমেলা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার পর শিশুপ্রহরে খুলে দেওয়া হয় মেলার দুয়ার। ছোট্ট পাঠকদের কোলাহলে মুখর হয়ে ওঠে প্রাঙ্গণ।
এবার মেলায় জনপ্রিয় শিশু আয়োজন ‘সিসিমপুর’ না থাকলেও আনন্দে ভাটা পড়েনি। কাকতাড়ুয়া পাপেট শো, ছড়া-গান, গল্প আর বায়স্কোপের রঙিন আয়োজনে মেতে ওঠে কোমলমতি শিশুরা। পুতুলনাচের মঞ্চের সামনে ভিড় জমায় অভিভাবক-সন্তানরা।
ছুটির দিন হওয়ায় সকাল থেকেই পরিবার নিয়ে মেলায় আসেন অনেকে। সাত-আট বছরের শিশুদের হাতে বইয়ের তালিকা—কেউ খুঁজছে রূপকথা, কেউ বিজ্ঞান কল্পকাহিনি। তাদের নিজস্ব জগৎ আর কৌতূহলের খোরাক জোগাতে বইমেলাই যেন বড় ভরসা।
এবার শিশু কর্নারটি স্থানান্তর করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান-এর মুক্তমঞ্চের পাশে। জায়গা কিছুটা ছোট হলেও বই দেখা ও কেনাকাটায় তেমন প্রভাব পড়েনি। বিক্রেতারা জানান, শিশুতোষ বইয়ের চাহিদা বেশ ভালো, বিকেলের পর ভিড় আরও বাড়বে বলে আশা করছেন তারা।
শনিবার মেলায় নতুন বই এসেছে ১৩টি। প্রতিদিনের মতো বিকেলে অনুষ্ঠিত হবে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানও। শিশুপ্রহরের উচ্ছ্বাসে বইমেলার দিনটি ছিল প্রাণবন্ত।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয়...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...