সরাইল মায়ের দোয়া ব্রিকস”কে ২লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ , ১১ জানুয়ারি ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): সরাইলে আবাদি জমি কাটার অপরাধে একটি ইটভাটাকে ২-লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার শাহবাজপুর এলাকায় মায়ের দোয়া নামক ইটভাটায় এ জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন বেগম।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম জানান আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় সরাইল থানা পুলিশ ও ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।