মৌলভীবাজার-৪ আসনে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ , ৩ জানুয়ারি ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৮ মৌলভীবাজার-৪ আসনে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও দুই জনের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল।

শনিবার (৩ জানুয়ারী) দুপুরের দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে তিনি এ ঘোষনা দেন। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা জালাল উদ্দীন আহমেদ জিপু ও মূঈদ আশিক চিশতী।

এছাড়া বৈধ প্রার্থীরা হচ্ছেন জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জেলা বিএনপি নেতা ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত শেখ নূরে আলম হামিদী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রীতম দাশ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত অ্যাডভোকেট আবুল হাসান ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ জরিপ হোসেন।