
মো. তাসলিম উদ্দিন সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তাঁর মতবিনিময় সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখে বেশ চটেছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের পক্ষে ‘বৃদ্ধাঙ্গুল’ দেখালেও কিছু করা হয় না উল্লেখ করে চটে যান তিনি।(১৭ জানুয়ারি) শনিবার বিকেলে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
মতবিনিময় সভা করে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের ভ্রাম্যমাণ আদালত রুমিন ফারহানার সমর্থক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। জানাযায়, সরাইল উপজেলা নোয়াগাঁও ইসলামাবাদ গ্রামের লোকজন শনিবার বিকালে রুমিন ফারহানার সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে।
আয়োজন করেব। রুমিন ফারহানা এ আয়োজনে হাজির হলে সেখানে ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান উপস্থিত হন। রুমিন ফারহানাকে তিনি মঞ্চ থেকে নেমে যেতে বলেন।
তবে রুমিন ফারহানা বক্তব্য দিয়ে মঞ্চ থেকে নামেন। যাওয়ার সময় ম্যাজিস্ট্রেটকে দেখে বেশ ক্ষিপ্ত হন। এ ঘটনায় একটি ভিডিওতে রুমিন ফারহানাকে বলতে শুনা যায়, ‘এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার।দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিই ইউ। আই উইল নট লিসেন্ট টু দ্যট।’
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলতে শুনতে যায়, আচরণবিধি লঙ্ঘন করলে তো আমরা ব্যবস্থা নিবো।
তখন রুমিন ফারহানা বলেন, ‘সব জায়গায় হচ্ছে।তখন রুমিন বৃদ্ধাঙ্গুল উঁচিয়ে বলেন, ‘এইরকম দেখায় আপনাদেরকে। প্রশাসনে বসে আছেন। খোঁজ নেন।’ সবাইকে চুপ থাকতে বলে রুমিন বলেন, ‘আজকে শুনছি। আঙ্গুল তুলে বলে গেলাম ভবিষ্যতে আর শুনবো না। আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না। বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন।
আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না।’ভ্রাম্যমাণ আদালত পরিচালনকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বিধায় ওনাকে (রুমিন ফারহানা) চলে যেতে বলা হয়। ওনি যাওয়ার সময় উত্তেজিত হয়ে পড়েন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একজনকে জরিমানা করা হয়েছে।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারি রিটার্নিং অফিসার আবুবকর সরকার বলেন, ‘নির্বাচনী আচরণবিধি ২০২৫ এর ১৮ এর ধারায় একজনকে জরিমানা করা হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে জরিমানা করা হয়।
ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, ‘আমি আশা করবো এ নির্বাচনে প্রশাসন ও পুলিশ নিরপেক্ষ আচরণ করবে। পক্ষ হয়ে কিছু করবে না।’ প্রতিদ্বন্দ্বি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের কিছু ছবি তিনি এ প্রতিবেদকের কাছে পাঠান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...