
খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সহযোগিতায় শনিবার (১৭ জানুয়ারি) সকালে খাগড়াছড়ির ঐতিহ্যবাহী স্টেডিয়ামে জেলা ক্রিকেট লীগ ২০২৬এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: আনোয়ার সাদাত।
উদ্বোধক ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও টুর্নামেন্ট কমিটি বিসিবির চেয়ারম্যান আহসান ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিউরেটর জাহিদ রেজা বাবু, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নোমান ইবনে হাফিজ, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হারুন অর রশীদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আনিসুল আলম আনিক, এডহক কমিটির সদস্য মাদল বডুয়া, রাকিব মনি ইফতি এবং জেলা ক্রিকেট কোচ মুজাহিদ চৌধুরী বাবু।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা জেলা ক্রিকেটের উন্নয়ন ও ক্রীড়া চর্চার গুরুত্ব তুলে ধরেন। জেলা ক্রিকেট লীগের মাধ্যমে স্থানীয় প্রতিভা প্রকাশের সুযোগ বৃদ্ধি পাবে এবং ক্রিকেটপ্রেমীদের জন্য একটি প্রাণবন্ত মঞ্চ তৈরি হবে বলে জানান সংশ্লিষ্টরা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...