কমলগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ , ৩ জানুয়ারি ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জঃ “প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

কমলগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.ইউমুফ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

মো. সেলিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ নির্বাচন অফিসার প্রলয় পাল, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারন সম্পাদক আহমেদুজ্জামান আলম প্রমূখ।

বক্তব্য রাখেন, সিতারামবীন, প্রশান্ত কুমার সিংহ, মো. কয়েস আহমেদ, মনজু রানী সিনহা ও প্রতাপ শব্দকর।