
আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ : মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সদস্য প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর অভিযোগের প্রেক্ষিতে কমলগঞ্জ উপজেলার ৫ জন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত সোমবার (১৯ জানুয়ারি) মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এ তথ্য নিশ্চিত করেন।
দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তারা হলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন বাবু, কমলগঞ্জ উপজেলা সদস্য গোলাম কিবরিয়া শফি, পুষ্প কুমার কানু, অ্যাডভোকেট আব্দুল আহাদ ও মো. শফিকুর রহমান চৌধুরী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অব্যাহতির এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নির্বাচনের আগ মুহূর্তে জেলা বিএনপির শীর্ষ দুই নেতা স্বাক্ষরিত এই আদেশের ফলে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...