
মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): সরাইল উপজেলার কালিকচ্ছ বাউল মেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাড়িঘর ও পোল্ট্রি খামারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টার দিকে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকায়। সংঘর্ষ প্রায় দুই ঘণ্টা ধরে চলাকালীন সময় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানাযায়, গতরাতে ধরন্তী এলাকায় দুর্গা চরণ বাউল মেলা চলাকালে ইউপি চেয়ারম্যান সায়েদ হোসেনের পক্ষের লোকজন এবং চাকসার এলাকার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরেই আজ সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এদিকে সংঘর্ষ চলাকালে একাধিক বাড়িঘর ও পোল্ট্রি খামার ভাঙচুর করা হয় এবং কয়েকটি স্থানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে দুই পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। ঘটনায়
সরাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া বলেন,বাউল মেলাকে কেন্দ্র করে দুই পক্ষের বাকবিতণ্ডাঘটনা ঘটে। পরে গ্রামবাসী সংঘর্ষ জড়িয়ে পড়লে পুলিশ নিয়ন্ত্রণে আনে।
দাঙ্গাবাজদের গ্রেফতার করা যায়নি। ওসি বলেন,এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...