
নাটোরে সিংড়ায় বিএনপি নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টায় সিংড়া উপজোলার কলম ইউনিয়নের কুমারপাড়ায় নিজ বাড়ির সামনে অধ্যাপক রেজাউল করিমকে (৫২) গলা কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
নিহত রেজাউল করিম নাটোর জেলা জিয়া পরিষদের নির্বাহী কমিটির সদস্য। তিনি সিংড়ার বিল হালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও সিংড়া উপজেলার কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক হায়দার রশিদ রিপনের চাচা।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে কলমের কুমারপাড়ায় ধ্বস্তাধ্বস্তি ও চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে যায়। এসময় রাস্তার পাশে গলা কাটা অবস্থায় রেজাউল করিমকে পড়ে থাকতে দেখেন। এর কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।
ঘটনায় বিক্ষুদ্ধ জনগণ একইগ্রামে ওহাব আলী নামের একজনের বাড়িতে অগ্নিসংযোগ করে। এসময় বাড়ির অন্য সদস্যরা বের হতে পারলেও আগুনে পুড়ে মারা যান ওহাবের বৃদ্ধা মা ছাবিহা (৭৫)।
সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নুর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...