
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সুশাসন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবেলায় স্যাটেলাইটের ব্যবহার বাড়ালে এর প্রকৃত সুফল পাওয়া যাবে। তিনি জানান, এর ফলে জবাবদিহি বাড়বে, দুর্নীতি হ্রাস পাবে এবং অপরাধ নিয়ন্ত্রণে সহায়তা হবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা, সক্ষমতা বৃদ্ধি, পানি ও নগর পরিকল্পনার জন্য স্যাটেলাইট অপরিহার্য। তিনি বিএসসিএলের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী