
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা আইন -শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৮জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আবুবকর সরকার এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন, সরাইল আর্মি ক্যাম্পের সাব্বির ও
মো. মারুফ। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আর এম ও) ডা. কামরুল হাসান। এ সময় বক্তব্য রাখেন, সবাইল থানা পরিদর্শক( তদন্ত) মো. জুহিরুল ইসলাম, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা মোছা. রাজিয়া আক্তার, উপজেলা মহিলা বিশ্বকর্মকর্তা জান্নাতুল সুলতানা।
সরাইল রিপোর্টার ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন। অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন। মো. আইয়ুব খান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন,বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান। সুকের পরিচালক মো. মোমিন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, মো.তাকবীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সিফাত বিন রহমান।
শাহজাদা পুর ইউনিয়নের প্রশাসক মনির হোসেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাফসীর। উপজেলা প্রেসক্লাবের সভাপতি, মো শরীফ উদ্দিন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের প্রধানসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) নির্বাচনকালীন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা আইন-শৃঙ্খলা সভার সভাপতি আবুবকর সরকার বলেন, সরাইলে”র জনগণের ভোটাধিকার রক্ষা করা আমাদের অন্যতম প্রধান ঈমানী দায়িত্ব। সরাইলে জাতীয় নির্বাচন শতভাগ সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হবে।
আইন-শৃঙ্খলা সভায়” ইউএনও বলেন,জনগণের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ’স্বচ্ছ ও উৎসবমুখর করতে প্রশাসনের পক্ষ থেকে যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হবে।কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামো গত অবস্থা এবং ভোটারদের যাতায়াত সহ সার্বিক বিষয়ে তিনি কথা বলেন।
ইউএনও বলেন, বিভিন্ন আইন-শৃঙ্খলার বাহিনীর পাশাপাশি ২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। বিশেষ করে দূরবর্তী এই ইউনিয়ন গুলোতে যেন নির্বিঘ্নে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আবুবকর সরকার বলেন,আইন-শৃঙ্খলা উন্নয়ন, মাদকের অগ্রাসন ও বাল্যবিয়ে এবং সংঘর্ষ, প্রতিরোধের লক্ষ্যে আইন- শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনী ও পুলিশসহ সকল আইন- শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।
নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জনগণের কাছে গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে কাউকে বিভ্রান্ত না করার জন্য অনুরোধ রইলো। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সমাজের সকল স্তরের মানুষকে সহযোগীতা করার আহ্বান জানিয়েছেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...