
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে চা গাছ ও রাবার গাছ লাগাচ্ছে চা বাগান কর্তৃপক্ষ। ফলে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র নষ্ট হচ্ছে । এতে করে আগের তুলনায় পর্যটক কমার সম্ভবনা রয়েছে।
জানা যায়, ডানকান ব্রাদার্সের মালিকানাধীন শমশেরনগর চা বাগান কর্তৃপক্ষ ২৮ জানুয়ারী সকাল থেকে পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে চা গাছ ও রাবার গাছ লাগানোর পরিকল্পনা করছে। ইতিমধ্যে মাঠের একটা অংশ খুঁড়ে ফেলা হয়েছে। এতে করে একদিক পরিবেশ নষ্ট হচ্ছে অন্য দিকে পর্যটন খাতে ব্যাপক ক্ষতির মুখে পড়বে।
স্থানীয়রা বলছেন, চা বাগান কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত কোন ভাবেই কাম্য নয়। এখানে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে শত-শত পর্যটক আসেন। বাগান কর্তৃপক্ষ কোন অবস্থায় পর্যটন কেন্দ্রটি নষ্ট করতে পারেনা। দ্রুত সময়ে মাঠ খুঁড়ার কাজ বন্ধ করতে হবে।
নজমুল ইসলাম নামে এক পর্যটক বলেন, বাগান কর্তপক্ষ যে কাজ করছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায়না। সুন্দর একটি পর্যটন কেন্দ্র এভাবে নষ্ট করার অধিকার তাদেরকে কে দিয়েছে। এখানে প্রাকৃতিক পরিবেশে দেখতে দেশ-বিদেশ থেকে পর্যটকেরা আসেন।
শমশেরনগর চা বাগানের ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, বিষয়টি নিয়ে বাগান কর্তৃপক্ষের সাথে আলোচনা করবো। এই জায়গাটা কার দখলে সেটা দেখতে হবে।
প্রতিনিয়ত পর্যটকদের ঝামেলার কারণে হয়তো এই উদ্যোগ নিয়েছে বাগান কর্তৃপক্ষ। তাদের সাথে আলোচনা করে দেখা যাক কি বলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...