
মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণীশিমূল ইউনিয়নের মালাকোচা গ্রামে বন্য হাতির আক্রমণে নিহত মরহুম আহাম্মদ আলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানিয়েছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
বুধবার (৭ জানুয়ারি) তিনি নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় তিনি মরহুম আহাম্মদ আলীর রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
মাহমুদুল হক রুবেল বলেন, “বন্য হাতির আক্রমণে একজন নিরীহ মানুষের প্রাণহানি অত্যন্ত দুঃখজনক। সীমান্তবর্তী এই অঞ্চলে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...