লালপুর উপজেলা প্রেস ক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ , ১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- কালের বিবর্তন।

লালপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১লা জানুয়ারি) সকালে লালপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিনের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা সেলিম রেজা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, সাংগঠনিক সম্পাদক আল বেরুনি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক মিঠুন আলী, ধর্ম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিমুল আলী, সদস্য তরিকুল ইসলাম, মিঠুন আলী প্রমুখ।

দোয়া পূর্ব আলোচনায় প্রেসক্লাব নেতৃবৃন্দরা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসে একজন মহীয়সী আপসহীন নারী, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমৃত্যু সংগ্রাম করে গেছেন, তাঁর আত্মত্যাগ নতুন প্রজন্মকে পথ দেখাবে, আমরা তাঁর পরিবারের সদস্যদের ধৈর্য ও সুস্থতা কামনা করছি।