
নাটোরের লালপুর উপজেলায় নিখোঁজের একদিন পর খাল থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিশুটি লালপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে মো. নিরব ইসলাম (১৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ৩টার দিকে পিকনিক করবে বলে বাড়ি থেকে বের হয় নিরব।
এরপর সে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার গোবিন্দপুর ফার্ম এলাকার একটি খালে একটি শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
পুলিশ জানায়, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...