
লালপুরের এবি ইউনিয়নের পাটিকাবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবতীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২ জানুয়ারি) রাতে রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করার কিছু সময় পর রেললাইনের পাশে নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত নারীর পরনে ছিল হলুদ রঙের কামিজ, খয়েরি রঙের সালোয়ার এবং গায়ে গোলাপি রঙের একটি কম্বল। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পরিচয় শনাক্তের জন্য পিবিআই পাবনার সদস্যরা আঙুলের ছাপ সংগ্রহ করলেও পরিচয় পাওয়া যায়নি।
পরিচয় শনাক্ত করা না গেলে শনিবার মরদেহটি পাবনার আঞ্জুমান মফিদুলে দাফনের জন্য হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...