
“সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, আসুন সবাই বিবেককে জাগ্রত করি” এই স্লোগান কে সামনে রেখে জাপানের প্রথম বাংলা অনলাইন নিউজ পোর্টাল বিবেক মিডিয়া ও সম্প্রীতি’র অর্থায়নে এবং বিবেক মিডিয়ার সম্পাদক ও প্রকাশক পি.আর.প্ল্যাসিড এর সহয়তায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের কেওয়া পাড়ায় শতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে ২৩ জানুয়ারী (শুক্রবার) বিকেলে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিবেক মিডিয়ার বার্তা সম্পাদক ওয়াসিম রেজা, সমাজ সেবক জামাল উদ্দীন, সাহিন আলম সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গগণ।
শীতার্ত মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বিবেক মিডিয়ার সম্পাদক ও প্রকাশক পি.আর.প্লাসিড।
তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতে আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক