তারেক রহমানের হাত’কে”শক্তিশালী করতে” খেজুর গাছ’টাকে ধানের শীষ বানান” জুনায়েদ

প্রকাশিত: ৬:৪৮ পূর্বাহ্ণ , ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপি জোট প্রার্থী মাও.জুনায়েদ আল হাবীব বলেছেন,তারেক রহমানের হাত”কে শক্তিশালী করতে হলে, আমার খেজুর গাছটাকে ধানের শীষ বানান’আপনারা সবাই মিলে যদি আমার খেজুর গাছটাকে ধানের শীষ বানান।

খেজুর গাছ জয় হলে” আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্তিশালী হবে। নির্বাচনী প্রচারণায় চান্দুরাবাসীর উদ্দেশ্যে জুনায়েদ হাবিব বলেন,আমি”উড়ে এসে জুড়ে বসি”নাই”মুজে মুসাফির না” সামজো”ও চান্দুরাবাসী!

শুক্রবার (২৩ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর চান্দুরা বিএনপি আয়োজিত জোটের প্রতীক খেজুর গাছের নির্বাচনী সভায়, তিনি এই মন্তব্য করেন।মাও. জুনায়েদ আল হাবিব,তিনি আরও বলেন, তারেক রহমান এ দেশের দ্বীনদার আলেমসমাজের হৃদয়ে প্রবেশ করে ফেলেছেন।

আগামীর বাংলাদেশ তারেক রহমানের হাতে নিরাপদ। জুনায়েদ আল হাবীব বলেন, ধানের শীষ প্রতীক নিয়ে যদি বিএনপির কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেন, দলীয় নেতাকর্মীরা যেভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতেন, খেজুর গাছ প্রতীক নিয়েও সেভাবেই মাঠে থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “আপনাদের ঐক্য ও পরিশ্রমই আমাকে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে।তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি কেবল একজন এমপি নন, বরং প্রকৃত অর্থে একজন জনপ্রতিনিধি হবেন। “জন মানে আপনারা, আমি হবো আপনাদের প্রতিনিধি।

আপনাদের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষার সঙ্গে নিজেকে একীভূত করেই এলাকার উন্নয়নে কাজ করবো।”তিনি হাত উঁচু করে আল্লাহর সাহায্য কামনা করেছেন।নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন, সভার প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি সদর আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সরাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু প্রমুখ।সভায় সভাপতিত্ব করেন, চান্দুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক।

বিএনপির নেতা বক্তব্য বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তারা ইতোমধ্যে দল থেকে বহিষ্কৃত।এখনো তারা বিএনপির নাম ব্যবহার করে ভোট প্রার্থনা করছেন। যারা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করেন, তারাই তাদের সঙ্গে রয়েছেন।

অনেকে মনে করেছেন দল উনাকে নিয়ে যাবে। উনাকে দল কোনদিন নেবে না। উল্লেখ্য, মাও. জুনায়েদ আল হাবীব ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী।