
নাটোর ১ ,( লালপুর – বাগাতিপাড়া) আসনে আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টি) র মনোনীত প্রার্থী এএসএম মোকাররেবুর রহমান নাসিম নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। “আমার নাটোর, আমার স্বপ্ন ” শিরোনামে ইশতেহারে তিনি বলেছেন, লালপুর – বাগাতিপাড়া বাসী ভোট দিয়ে ঈগল প্রতীকের প্রার্থী হিসেবে বিজয় করলে আমি ২ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভার নাগরিকের জন্য “আমার নাটোর আমার স্বপ্ন” বাস্তাবয়ন করার চেষ্টা করবো।
আমার নাটোর আমার স্বপ্নে যা রয়েছে
১। তথ্য প্রযুক্তির সর্বো”চ ব্যবহার:
লালপুর-বাগাতিপাড়া উপজেলাকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ উপজেলা হিসাবে গড়ে তোলা হবে। নির্বাচিত হবার ৩-৬ মাসের মধ্যে সকল নাগরিকের তথ্য সংগ্রহ, ও তা একটি আধুনিক সফটওয়্যার এর মাধ্যমে ইনপুট ও সংরক্ষণ করা হবে।
এ লক্ষ্যে প্রতিটি বাড়ী গিয়ে তথ্য সংগ্রহকারী নাগরিকদের সকল ধরনের তথ্য সংগ্রহ করবে। যেমন বাড়ীতে সদস্য সংখ্যা কত, উপার্জনকারী কতজন, নির্ভরশীল কতজন, ক্যান্সার রোগী, কিডনী রোগী, প্রতিবন্ধি, বিদেশে কতজন আছেন তারা সেখানে কি করেন, পরিবারের সদস্য সংখ্যা কত, শিক্ষাগত যোগ্যতা কি কি, আর্থিক অবস্থাা কি, ঘর বাড়ীর অবস্থাা কি, বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করবে।
এই তথ্যের ভিত্তিতে সরকারী সেবাসমূহ তথ্য প্রযুক্তির মাধ্যমে নাগরিকের নিকট পৌছে দেয়া হবে। সেখানে কোন প্রকার ঘুষ, দূর্নীতি, স্বজনপ্রীতি, দলীয় পরিচয়, মুসলিম-অমুসলিম পরিচয়, নারী-পুরুষ, ধনী-গরীব ইত্যাদি বিবেচনা করা হবে না।
এমনি করে ২ উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা, কবরস্থাান, শ্মশান, রাস্তাঘাট, হাটবাজার, পয়নিষ্কাশন, পানি, বিদ্যুৎ বেকার সংখ্যা, স্বাস্থ্যাসেবা, নিরাপত্তা ইস্যুগুলো আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে সংগ্রহ করে সংরক্ষণ করা হবে এবং তারই আলোকে উন্নয়ন কার্যক্রম গ্রহন করা হবে। এই তথ্য প্রযুক্তির মাধ্যমে স্ব”চতার সাথে কিভাবে সেবা সমূহ নাগরিকের নিকট পৌছে দেয়া হবে:-
উদাহরন:- ১
মনে করেন, সরকার ১০০ জনকে বয়ষ্ক ভাতা দিবে বলে চিঠি দিলো। বর্তমান সিষ্টেমে এমপি ইউএনও কে বল্লেন ব্যবস্থাা নিন। ইউএনও চেয়ারম্যানদের দায়িত্ব দিলেন। তারা ১০০ জনের তালিকা তৈরী করে জমা দিলেন। তালিকায় দেখা গেল ১২৫ বছরের ১ জন বয়স্ক মানুষকে বাদ দিয়ে অস্ব”চ প্রক্রিয়ার মাধ্যমে ১০০ বছরের বয়স্ক নাগরিকের নাম তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। কিন্তু আমি যেটা করবো সেটা হলো- সংগ্রহকৃত তথ্যের মাধ্যমে বিধিমোতাবেক কম্পিউটারে সংরক্ষিত সর্বো”চ বয়সের নগরিকদের মধ্যে থেকে ১০০ জনের নাম সিলেক্ট করে তালিকা প্রকাশ করা হবে। এতে কোন বয়ষ্ক নাগরিক বাদ যাবেন না। এক্ষেত্রে কোন সুপারিশ, তদ্বির, দলীয় পরিচয়, ধর্মীয় পরিচয় বিবেচ্য হবে না। নির্বাচিত নাগরিকদের ম্যাসেজ/ফোন করে জানিয়ে দেয়া হবে যে, আপনি বয়স্ক ভাতার জন্য নির্বাচিত হয়েছেন, সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন।
উদাহরন:-২
অনুরূপ ভাবে সরকার আমার নির্বাচনী এলাকায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে টয়লেট নির্মান ও বাউন্ডারী ওয়াল নির্মানের জন্য বরাদ্দ দিলেন। আমি অফিসকে বলবো টয়লেট নাই, বাউন্ডারী ওয়াল নাই এমন শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা বের করে তাদের মধ্যে থেকে বিধি মোতাবেক ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দ দিতে এবং প্রতিষ্ঠান প্রধানদের ফোন করে জানিয়ে দিতে। এই তথ্যের ভিত্তিতে বরাদ্দ দিলে এখানেও কোন সুপারিশ, তদ্বির, ঘুষ দিতে হবে না। অটোমেটিক বরাদ্দ চলে যাবে।
এমনি করে সরকারী সেবা সমৃহ যেমন, বিধবা ভাতা, সাব-মার্সিবল নলকূপ, সোলার বিদ্যুৎ, চিকিৎসা ভাতা, বিভিন্ন অনুদান বরাদ্দ সহায়তা সহ সকল সেবা তথ্য প্রযুক্তির মাধ্যমে নাগরিকের নিকট চলে যাবে। এটি একটি স্বচ্ছ নিয়মের মাধ্যমে চলবে।
৩। বাস/রিক্সা/অটো স্ট্যান্ড ও টয়লেট নির্মাণ: লালপুরে বাসস্ট্যান্ট নির্মাণ এবং প্রতিটি ইউনিয়নে ১টি করে রিক্সা/অটো/সিএনজি স্ট্যান্ড নির্মাণ করা হবে। প্রতিটি স্ট্যান্ডে আধুনিক টয়লেট, কফি হাউজ, অফিস রুম, মেকার/মিস্ত্রি দোকান, টিভি, চার্জিং পয়েন্ট, সিসি ক্যামেরা, চালকদের কিউআর কোড দিয়ে আইডি কার্ড প্রদান করে আধুনিক সুযোগ-সুবিধা সহ স্ট্যান্ড তৈরী করা হবে। রাস্তায় কোন গাড়ী দাড়ানোর প্রয়োজন হবে না।
৪। কমপক্ষে ২ হাজার বেকার নাগরিকদের বিভিন্ন পর্যায়ে কর্মসংস্থাানের ব্যবস্থাা করা হবে।
৫। নর্থ বেঙ্গল সুগার মিলসটি ৩-৪ মাস চালু থাকে, বাকী ৮-৯ মাস বন্ধ থাকে। নর্থ বেঙ্গল সুগার মিলসকে আধুনিক করে ১২ মাস চালু রেখে অন্যান্য প্রাডাকট তৈরী ও বিপননের ব্যবস্থাা করা হবে। এতে বেকার নাগরিকদের কর্মসংস্থাানের সুযোগ তৈরী হবে।
৬। লালপুর উপজেলার মধ্যে ২নং ঈশ^রদী ইউনিয়ন নামের ১টি ইউনিয়ন আছে। এই ইউনিয়নের নাম পড়লে/শুনলে মনে হয় এটি ঈশ^রদী উপজেলার মধ্যে, পাবনা জেলার অন্তর্গত। এই কারনে এই ইউনিয়নের জন্য লালপুরের সাথে সমন্বয় করে সুন্দর একটি নাম রাখা হবে এবং ঈশ^রদী বাইপাস রেলস্টেশন, ঈশ^রদী বিমানবন্দর ও আবহাওয়া অফিসের নাম বদল করে লালপুরের সাথে সম্পৃক্ত করে নাম রাখা হবে এবং বিমান বন্দন চালু করা হবে।
৭। পদ্মার চরে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার করে সেখানকার নাগরিকের জীবন যাপনের মান উন্নত করে স্বাস্থ্যা ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে এবং সীমানা সংক্রান্ত সমস্যা নিরসন করে জমির খাজনা-খারিজ, ক্রয়-বিক্রয় করার ব্যবস্থাা করা হবে। একাধিক বেইলি ব্রিজ নির্মাণ, কাঁচা বাজার স্থাাপন, ছোট নৌ জেটি স্থাাপন করার উদ্যোগ গ্রহন করা হবে এবং নদীর পানি সরবরাহ ঠিক রাখতে নদী খনন করা হবে, মাছ আহরন প্রজনন বাড়াতে পরামর্শ ও কর্মসূচি নেয়া হবে। পদ্মার চরে সোলার পাওয়ার প্লান্ট স্থাাপন করে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি করা হবে।
৮। ঈশ^রদী বাইপাস রেলস্টেশন হতে এসএম স্কুল পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ করে লালপুর হতে বাইপাসে যাতায়াতের পথ সহজ করা হবে।
আজিম নগর রেলস্টেশনে একাধিক আন্তনগর ট্রেন স্টপেজ, আধুনিক ডিজিটাল রেলভবন নির্মাণ, আধুনিক বহুতল রেল মার্কেট নির্মাণ, গাড়ী পার্কিং ব্যবস্থাা এবং শিশুদের জন্য পার্ক নির্মাণ করা হবে।
৯। লালপুর-বাগাতিপাড়ার উপজেলার স্বাস্থ্যা কমপপ্লেক্সে স্বল্প মূল্যে এক্স-রে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, মাইনোর অপারেশন. সিজার অপারেশন, এপেনডিক্স অপারেশন, সুন্নতে খাৎনা, গলব্লাডার অপারেশন ইত্যাদিসহ দুস্থ্যাদের জন্য ফ্রি এম্বুলেন্স সেবা প্রদান, প্রয়োজনীয় চিকিৎসক, চিকিৎসা সামগ্রী, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হবে। শিশু, মাতৃত্ব চিকিৎসা, হার্ট, ডায়াবেটিস, কিডনি রোগীদের জন্য বিশেষ চিকিৎসা ব্যবস্থাা চালু করা হবে। সদ্য বিসিএস (স্বাস্থ্যা) যোগদানকৃত চিকিৎসকদের উ”চতর ডিগ্রী গ্রহনের সুযোগ অব্যাহত রাখতে ব্যবস্থাা করা হবে এবং দক্ষ ও বিশেষ্ণ চিকিৎসকদের পোস্টিং-এর ব্যবস্থাা করে স্বাস্থ্যাসেবা বৃদ্ধি করা হবে।
১০। ২ উপজেলার সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ের ইমাম মুয়াজ্জিন, ঠাকুর, পুরোহিতদের জন্য ন্যূনতম মাসিক সম্মানীর ব্যবস্থা করা হবে।
১১। শিক্ষা ব্যবস্থাার উন্নয়নে শূন্য পদ সমূহে নিয়োগ, শিক্ষা উপকরণ বিতরন, অবকাঠামোগত উন্নয়ন, বাউন্ডারী ওয়াল নির্মাণ, ওয়াশরুম নির্মাণ, সিসি ক্যামেরা স্থাাপন, ডিজিটাল ফলাফল, কম্পিউটার লাব স্থাাপন করা হবে। উপজেলা পর্যায়ে পরীক্ষা কেন্দ্র স্থাাপন করে শিক্ষাকার্যক্রম সচল রাখা হবে। এছাড়া কৃষি কলেজ, কৃষি বিশ^বিদ্যালয়, মেডিক্যাল কলেজ, কর্মমূখী শিক্ষা, বিদেশী ভাষা শিক্ষা প্রশিক্ষণ ইন্সটিটিউট, অটোমোবাইল স্কুল প্রতিষ্ঠা সহ বিশে^র সাথে তাল মিলিয়ে আধুনিক ও কর্মমূখী শিক্ষা চালু করার উদ্যোগ নেয়া হবে।
১২। প্রতিটি ইউনিয়নে খেলাধূলার মাঠ, ক্লাব প্রতিষ্ঠা করে সাংস্কৃতিক/মননশীল অংগনে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরীতে সকল সহযোগিতা প্রদান করা হবে।
১৩। সাংবাদিকদের জন্য নিজস্ব বহুতল ভবন, কম্পিউটার ল্যাব, মিলনায়তন, কর্মকর্তাদের জন্য অফিস কক্ষ, হল রুম, প্রেস কনফারেন্স রুম, নিজস্ব মাইক্রোবাস, ষ্টুডিও ও তথ্য প্রযুক্তি সমৃদ্ধ প্রেস ক্লাব নির্মাণ করা হবে।
১৪। বেকারত্ব দূরীকরণ আর্থিক স্বচ্ছলতা আনয়ন, আর্থিক নিরাপত্তা বিধানের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প কলকারখানা প্রতিষ্ঠান স্থাাপন করে কর্মসংস্থাানের ব্যবস্থাা করা হবে।
১৫। যোগাযোগ ব্যবস্থাা উন্নত করন, হাট বাজার আধুনিকীকরন বিশেষ করে লালপুর বাজারের দীর্ঘদিনের দূরাবস্থাা দূর করে উন্নত হাট ব্যবস্থাা নিশ্চিত করা, ফুটপাত দখল মুক্ত করন, আইন শৃংঙ্খলার উন্নয়ন, জানমালের ও ফসলের নিরাপত্তা বিধান, জটিল ও ব্যয় বহুল রোগের চিকিৎসায় দ্রুত সেবা প্রদান, বড় বড় বাজার ও স্থাান গুলোতে সিসি ক্যামেরা স্থাাপন, প্রয়োজনে ষ্ট্রিট লাইট স্থাাপন, ব্যবসা বানিজ্যে সহজে বিনিয়োগের ব্যবস্থাা করন, উদ্যোক্তাদের দেশে-বিদেশে প্রশিক্ষনের ব্যবস্থাা গ্রহন, দলীয় পরিচয় মুক্ত, ঘুষ ও দূর্নীতি মুক্ত সেবা প্রদান করা হবে।
১৬। ইউনিয়ন পরিষদের মেম্বারদের জন্য প্রতিটি ওয়ার্ডে ১টি করে মেম্বারস অফিস স্থাাপন করা হবে, যাতে ওয়ার্ডের নাগরিকগণ সহজেই সেবা পেতে পারেন।
১৭। স্বল্প ও স্বশিক্ষিত নাগরিকদের জন্য ফ্রি শিক্ষা ব্যবস্থাা/নৈশকালীন শিক্ষা ব্যবস্থাা চালু করা হবে।
১৮। শুকনা/খরা মৌসুমে খাবার পানির তীব্র সংকটের সময়ে গভীর নলকূপের মাধ্যমে খাবার পানির ব্যবস্থাা করা হবে।
১৯। নারীদের সম্মানের সাথে বসবাসের নিমিত্তে তাদের প্রতি যে কোন অন্যায়, অবিচার, স্বে”চাচারিতা, যৌতুকের বিরুদ্ধে অবস্থাান, মাতৃত্বকালীন সময়ে স্বাস্থ্যা সচেতনতা বৃদ্ধি সহ যে কোন অত্যাচারের বিরুদ্ধে অবস্থাান নিয়ে নারীদের পাশে অবস্থাান গ্রহন করা হবে এবং অন্যায় ও মিথ্যা অযুহাতে পুরুষ নির্যাতনের বিরুদ্ধে অবস্থাান গ্রহন করা হবে।
২০। লালপুর-বাগাতিপাড়ার নাগরিকদের মধ্যে যারা বিভিন্ন দেশে কর্মরত আছেন তাদের তথ্য সংগ্রহ করে এবং সংগঠিত করে লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নের জন্য এবং তাদের কর্মস্থাান নিরাপত্তা নিশ্চিত করনের জন্য প্রয়োজনীয় ফোরাম গঠন করা হবে।
২১। সর্বপেশার নাগরিকদের মব কার্যক্রম বন্ধন করে লালপুর-বাগাতিপাড়া উন্নয়ন ফোরাম গঠন করা হবে। তাদের পরামর্শ ও পরিকল্পনা বিবেচনায় নিয়ে আধুনিক ও উন্নত মানের নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) গঠন করা হবে।
এএসএম মোকাররেবুর রহমান নাসিম
৫৮, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)
আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)
মনোনিত ঈগল প্রতীকে এমপি পদপ্রার্থী।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...