
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ক্রিকেটারকে অপমান করা মানে দেশের সম্মানকে ক্ষুণ্ন করা।
সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল এ মন্তব্য করেন।
তিনি বলেন, “ক্রিকেট আমাদের দেশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একজন ক্রিকেটারের প্রতি অসম্মান দেশের সম্মানকে আঘাত করে।”
মির্জা ফখরুল জানান, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে একমত হলেও ছোটখাটো সমস্যাগুলো দ্রুত আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধান করার পরামর্শ দেন।
এর আগে ভারত সরকারের অনুমোদনের মাধ্যমে আইপিএল ক্রিকেটারদের নিলামে অন্তর্ভুক্ত করা হয়। নিলামে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল। পরে ভারতের চরমপন্থী গোষ্ঠীর চাপে বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে হয়।
এই ঘটনায় ভারত সফরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা আইসিসিকে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে তারা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী নয় এবং সহ-আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়েছে। তবে আইসিসি এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...