
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রকৃতির অপরূপ শোভা আর পাহাড়ি পথের দুর্গমতাকে সঙ্গী করে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে রাজকান্দি হিল ম্যারাথন।
শুক্রবার (৯ জানুয়ারি) উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল এলাকায় আয়োজিত ২৫ কিলোমিটার ও ১০ কিলোমিটার দৈর্ঘ্যের ম্যারাথন ইভেন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চার শতাধিক দৌড়বিদদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।
সকাল সাড়ে ৬টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য আয়োজনের সূচনা করেন ঢাকা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ মঈন উদ্দীন।
উপস্থিত ছিলেন রেইস ডিরেক্টর মো. জাকির হোসাইন, ইভেন্ট ম্যানেজার সুলেমান হাসান,মিডিয়া ম্যানাজার আসিফ ইবনে জামান, কমলগঞ্জ রানার্স এডমিন এবাদুর রহমান সহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, দুর্গম পাহাড়ি পথ, চা-বাগান এবং প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত ট্রেইলে দৌড়বিদদের রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল চোখে পড়ার মতো। এই ম্যারাথন কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা ছিল না, এটি ছিল প্রকৃতিপ্রেমী এবং স্বাস্থ্যসচেতন মানুষের এক মিলনমেলা।
দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া শুভ আফ্রিদী বলেন, আমি আগেও বেশ কয়েকবার ম্যারাথনে অংশ নিয়েছি, তবে পাহাড়ে এই প্রথম। উঁচু-নিচু রাস্তা আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য মিলিয়ে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে।
রেস ডিরেক্টর মো. জাকির হোসাইন বলেন, প্রতি বছর নতুন কোনো চ্যালেঞ্জিং রুটে দৌড় আয়োজনের ইচ্ছা থাকে আমাদের ক্লাবের। আল্ট্রা ম্যারাথন যারা পছন্দ করেন ,তারা সারা বছরই এই ইভেন্টকে মাথায় রেখে নিজেদের প্রস্তুুত করেন। পাহাড়ি পথে নিজেদের সামর্থ্যকে পরখ করে দেখার এই সুযোগ যারা নিয়েছেন ,তাদের ধন্যবাদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, দেশজুড়ে নানান দূরত্বের দৌড় প্রতিযোগিতা গুলো স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য নীরব এক বিপ্লবের সূচনা করেছে। কমলগঞ্জের পাহাড়ে দৌড়বিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিঃসন্দেহে অভূতপূর্ব।
দৌড় হোক সব বয়সী মানুষের জন্য সুস্বাস্থ্যের একটি সুদৃঢ় মাধ্যম। প্রতিযোগিতার শেষে, পুরুষ ও নারী উভয় বিভাগেই বিজয়ীদের হাতে নগদ অর্থ ও আকর্ষণীয় ক্রেস্ট তুলে দেওয়া হয় ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...