
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে বৃহস্পতিবার(৮ ডিসেম্বর) দুপুরে ভোটারদের সচেতন করতে প্রশাসনের উদ্যেগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল, উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা এবং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার।
বক্তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে নির্বাচনী আচরণবিধি অনুসরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন। উঠান বৈঠকে স্থানীয় ভোটার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির...
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...