
ভেনেজুয়েলার আটক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয় বলে জানানো হয়েছে। পরে হেলিকপ্টারে করে তাকে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে নেওয়া হয়।
খবরে বলা হয়, সস্ত্রীক নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলায় নেওয়া হচ্ছে।
ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ প্রকাশিত ছবিতে দেখা গেছে, ছাই রঙের ট্র্যাকস্যুট পরিহিত মাদুরোর চোখ কালো বন্ধনী দিয়ে বাঁধা। তার হাতে একটি পানির বোতল রয়েছে। পাশাপাশি তার কানে বিশাল আকৃতির হেডফোনও দেখা যায়।
তবে প্রকাশিত ছবিতে মাদুরোর স্ত্রীকে দেখা যায়নি। ফলে তার স্ত্রী মাদুরোর পাশে ছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: সিএনএন
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...