
মোঃ আবু হানিফ, শেরপুর:শেরপুর সরকারি কলেজের নবনিযুক্ত উপাধ্যক্ষ অধ্যাপক মো. আক্রাম হোছাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতি (শেসকসাস)।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক সমিতির পক্ষ থেকে নবাগত উপাধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় কলেজের সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে এক সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে অধ্যাপক মো. আক্রাম হোছাইন বলেন, শেরপুর সরকারি কলেজের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি আধুনিক ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কলেজের উন্নয়নে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার পাশাপাশি গঠনমূলক সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের দায়িত্বশীল সহযোগিতায় কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আরফান আলী, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু, সহ-সভাপতি মোরাদ হোসেন (চাঁন), সাংগঠনিক সম্পাদক মো. জসিম মিয়া, প্রচার সম্পাদক মুবতাসিমুর রহমান সাদিক এবং সদস্য আব্দুল আলিম।
মতবিনিময় সভায় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে গঠনমূলক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তাঁরা বলেন, কলেজের ইতিবাচক কার্যক্রম তুলে ধরার পাশাপাশি যেকোনো অনিয়মের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালন করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...