মৌলভীবাজার-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ , ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: মৌলভীবাজারের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের মনোনয়ন পত্র দাখিল করেছেন বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুজিবুর রহমান মুজিব(হাজী মুজিব)।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫ টায় সহকারী রিটার্নিং অফিসার ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন মো.দুরুদ আহমেদ,নাহিদ তরফদার,আবুল হোসেন,সুয়েব আহমেদ সহ কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্ধ।