
হাসান মিয়া, নকলা: সরাসরি টাঙ্গাইল থেকে পরিচালিত ফরহাদ ক্যাডেট একাডেমি নকলা শাখার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচালক আমিনুল ইসলাম লিমনের সভাপতিত্বে ও আসলাম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরহাদ শিক্ষা পরিবারের চেয়ারম্যান ফরহাদুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শামসুল হক রাকিব ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, শাখা পরিচালক সাজিদুল ইসলাম সজিব সহ শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রথম পর্বে পরীক্ষার ফলাফল প্রকাশ এবং দ্বিতীয় পর্বে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও অন্যান্য শিক্ষার্থীদের সৌজন্যমূলক পুরস্কার প্রদান করা হয়।
বক্তারা শিক্ষার মানোন্নয়নে ক্যাডেট শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...