নকলায় কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ , ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শেরপুরের নকলায় শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশন।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার জালালপুর গ্রামের একটি রাইচমিল প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুর রব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা সমন্বয়কারী সারোয়ার হোসেন রবিন, নকলা পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শরীফ আহম্মেদ, সমাজসেবক রাকিবসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে শীতবস্ত্র পেয়ে একজন অসহায় উপকারভোগী বলেন,“এই শীতে আমাদের কষ্টের শেষ নেই। অনেক সময় ঠিকমতো গরম কাপড় জোটে না। আজ এই কম্বল পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুর রব বলেন,
“শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

সমাজের বিত্তবানদের সহযোগিতায় আমরা চেষ্টা করছি অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটাতে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী মানুষজন উপস্থিত ছিলেন।