
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুর- শাহজাদাপুর রাস্তার উপর ৩১ মি: লম্বা আরসিসি গাটার ব্রিজ প্রায় ৩ কোটি ৫৪ লাখ, ৮৮ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজে ফাটল দেখা দিয়েছে।
নির্মাণাধীন ব্রিজের উদ্বোধনের আগেই বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। আজ ৩০ ডিসেম্বর বিকালে ব্রিজ পরিদর্শন করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আবুবকর সরকার। এসময় উপজেলা এলজিইডি প্রকৌশলী উপস্থিত ছিলেন।
অফিস সূত্রে জানা যায়, প্রায় ২ কোটি ৮৬ লাখ ৯৬০ টাকা চুক্তিমূল্যের এ প্রকল্পে নির্ধারিত মান ও বিধিমালা অনুসরণে ঘাটতির অভিযোগ রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্মাণকাজ স্থগিত রাখতে নির্দেশ প্রদান করেন।

ইউএনও আবুবকর সরকার বলেন, প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে ল্যাব টেস্টের মাধ্যমে নির্মাণসামগ্রীর পরীক্ষা সম্পন্ন করে নির্ভরযোগ্য রিপোর্ট দাখিলের নির্দেশ প্রদান করেন।
তিনি বলেন, ল্যাব টেস্টের ফলাফল সন্তোষজনক না হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
একাধিক গণমাধ্যমে” সরাইলে- ৩কোটি টাকার ব্রিজের ফাটল। শিরোনামের সংবাদ প্রকাশিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
২৯ লাখ রিয়াল পাওনা”৩কোটি টাকার চেক ডিজ- অনারের...
২৯ লাখ রিয়াল পাওনা”৩কোটি টাকার চেক...
সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ্ চৌধুরীর উঠান...
সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ্...
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ...
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে...
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা কৃষক
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা...