
মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি সভা ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবা হক।
আজ মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলার মিলনায়তন হল রুমে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবায়দুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান রিপন, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম হীরা, নির্বাহী সদস্য সুলতান আহম্মেদ ময়না, দেশ টিভির জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল মুরাদ, দৈনিক খবর সংযোগের জেলা প্রতিনিধি শরিফ উদ্দিন বাবু।
এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।
মত বিনিময় সভায় শেরপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মাহবুবা হক পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারি সচিব হিসেবে কর্মরত ছিলেন। ৩৫তম বিসিএস ব্যাচে তিনি প্রশাসন ক্যাডারে নিযুক্ত হন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...