মৌলভীবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র ক্রয়

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ , ২২ ডিসেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর পক্ষে মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে।

সোমবার কমলগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন।

এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র ক্রয়কে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

দলীয় সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে মনোনয়নপত্র দাখিল করা হবে।নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।